নতুন বধূর সাজে বসে আছি প্রিয় হে
কতো রাত কেটে গেল তবু তুমি এলে না
মধুর মিলন আশে বুকের জমিন হাসে
কপোতীর কথা কেউ বোঝে না।
তুমি এলে না
তুমি এলে না।
আকাশের নীল নীল সামিয়ানা ঘিরে ওই
শিশিরের মিহিদানা আনমনে ঝরে ওই
চাঁদের কপোল জুড়ে জোছনার হোলি খেলা
বুকে তার খেলে কতো কামনা।
মিটিমিটি তারাগুলো ঝিলিমিলি জ্বলে ওই
হাতছানি দিয়ে ডেকে কতো কথা বলে ওই
কী নিবিড় ভালোবাসা বাতাসের কানে কানে
তাও কি জাগে না মনে বাসনা।
১৩.৯.২০১১ খ্রি.বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন