শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

চিঠির জবাব

গত মাসের ঝলমলে এক

উল্লসিত দিনে,

ডাক পিয়নের কাছ থেকে তোর

চিঠি নিলাম চিনে।


খেলার সাথি সেই দেখেছি

দু যুগ আগে তোকে,

এমন কথা বললে কি আর

মানতে চাবে লোকে?


ভাষা খুঁজে পাচ্ছিনে তো

কলম নিয়ে হাতে,

স্বপ্ন বোনা গাঁয়ের কোণে

ঝিল্লিমুখর রাতে।


তোর চিঠি আর পাইনে আমি

চোদ্দ বছর থেকে,

গামছা পরে বউ সাজা দিন

নেয় না কাছে ডেকে।


মধ্যিমাঝে লিখিস আবার

আদুরিনী রিকি,

পুতুল বিয়ে দিলে তোকে

করবো দাওয়াত ঠিকই।

১২.৭.১৯৯০ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন