মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

বাধো নতুন জোট

জলোচ্ছ্বাস ও বন্যা এলে
কাঁদেন নাঁকো কান্না,
সেই রাজা খায় লুটেপুটে
কেউ এ খবর পান না;
স্টেশনে ঘুমায় যারা
তাদের দিকেও চান না-
শহীদ হয়ে মরলে মানুষ
সেই জানাজায় যান না।

তিনি হাঁটেন অট্টালিকায়
রঙিন রঙিন কার্পেটে,
মাখন ছানা মিষ্টি মিঠাই
সবই ঢোকে তার পেটে;
ভাত জোটে না কপাল পোড়া
ওই ছেলেটার মার পেটে-
এক বৎসর কষ্ট দিয়ে
জন্ম নিলো যার পেটে।

জলদি ভেবে ছোট;
হন্যে হয়ে ওঠ জনতা
ক্ষুব্ধ হয়ে ওঠ-
আর দেবো না টুকটুকে লাল
বন্ধা রাজার ভোট,
জ্বালাও আগুন চালাও মিছিল
বাধতে হবে জোট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন