মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ছাত্রে

ও পাড়ার এক ছাত্রে
সকাল-দুপুর রাত্রে
কোন খেয়ালে আপন মনে
চুলকিয়ে যায় গাত্রে।

রক্ত ঝরে গাত্রে
তখন ওঠে কাঁতরে
বিল পুকুরের পানিতে নেয়
ঘণ্টাখানেক সাঁতরে।

ভাত খায় না পাত্রে
আজব সে বজ্জাতরে
পরীক্ষা দেয় বারে বারে
ফেল জোটে নির্ঘাতরে।
২৬.৬.১৯৯৫ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন