শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

শাসন বারণ

ইচিং বিচিং খেলা ছেড়ে
মনটা বসাও পাঠে,
আজ থেকে আর সুমি তুমি
আর যাবে না ঘাটে।

একটু শাসন বারণ হলেই
চোখে ঝরাও পানি,
জানি তুমি মোল্লাবাড়ির
দারুণ অভিমানী।

আজকে থেকে তোমার যদি
না হয় নামাজ কাজা,
দিচ্ছি কথা করবো পূরণ
তোমার দাবি যা যা।
২৩.০২.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন