রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

পাবনায়

লোকটা নাকি দিন পেরুলে
পাচশো টাকা আয় করে,
একটুখানি ময়লা হলেই
শার্ট পুড়িয়ে ছাই করে।

অহঙ্কারের দেবতা সে
নিত্য নতুন খায় পরে,
জিপগাড়িতে ঘোরে ফেরে
সিঙ্গাপুরের টাই পরে।

বেশ কিছুদিন পরে
আগুন লাগে ঘরে
তাই লোকটার গায়ের বিগাড়
মস্তকে ভর করে।

শরীরখানা যায় শুকয়ে
গাড়ি-বাড়ির ভাবনায়,
লোকটা এখন আস্ত পাগল
তাই রয়েছে পাবনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন