রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

বিদ্যুত বাতি

সকাল দুপুর সন্ধ্যায়;

বিজলি বাতির ভেলকি দেখে

এদিক সেদিক মন ধায়-

টাকা দিয়ে কিনছি আঁধার

পড়েছে ছাই কোন দায়।



দিনে দিনে যাচ্ছে বেড়ে

লোডশেডিঙের দোহাই;

সন্ধ্যে হলেই বিদ্যুত সব

পালায় গিয়ে গোহায়-

অমনি এসে হাজির বেটা

যক্ষুণি রাত পোহায়।


কাজের সময় যায় না পাওয়া

অসময়ে জুত,

সদায় করে চিটিংবাজি

বেলেল্লা বিদ্যুত।

২০.৩.১৯৯১ খ্রি.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন