রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

হতাম যদি

হতাম যদি আকাশভরা
লক্ষ তারার মতো,
দিনের শেষে আমার মুখে
ফুটতো হাসি কত।

সকাল বেলা খেলতে যেতাম
আরব দেশের মাঠে,
রোজ দুপুরে ঘুমিয়ে নিতাম
নিটোল চাঁদের হাটে।

ব্যস্ত সবাই থাকতো তখন
নিজের নিজের কাজে,
আকাশ থেকে আমারতো কেউ
নাগাল পেতো না যে।

সন্ধ্যা হলেই দীপ জ্বালাতাম
সুদূর আকাশ থেকে,
খোকা-খুকু চুমু খেতো
আমায় ডেকে ডেকে।
২০.০২.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন