একুশ এলেই আমরা সবাই
বাংলাভাষার গান শুনি,
এদিন গেলেই হারমনিতে
উর্দু গানের তান শুনি
ভাষার অনেক মান শুনি
ভায়ের অবদান শুনি
রাত পেরুলেই সব ভুলে যাই
হিন্দি ক্যাসেট আন শুনি।
একটা দিনই মনের ভেতর
বাংলা ভাষার ঢোলক বাজাই
বাংলাদেশের সব বাঙালি
আপনি আমি ও লোক বাজায়
বাংলাভাষার অনেক কথা
বলতে চেয়ে দিন দি’-
কিন্তু একুশ গেলেই শুরু
টাক ডুমা ডুম হিন্দি।
০২.০২.১৯৮৯ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন