কান্ত হবে বীর পালোয়ান খেলবে খুষি বকসিন,
এখন থেকে তাই খাবে সে বেনজবিয়ল মকসিন
তাগড়া মোটা জোয়ান হতে অ্যারিসটোভিট এসিডিন
দিনার খেলে লম্বা হতে লাগবে না তার বেশি দিন।
বীর পালোয়ান গামা হতে ঘুষোঘুষি খায় না কে?
গায়ের ব্যথায় ভয় কি আছে সারিয়ে দেবে ডায়নাকে।
ম্যাট্রো আছে করবে নাকো পেটের জ্বালা পরোয়া সে
নাপা জেরিন প্যারাপাইরিল দেহে যদি জ্বরও আসে।
রেডিন আছে পেটের ব্যথা আলছার এবং গ্যাস্টিকে
বুঝবে কে তার ওষুধ খাওয়ার গোল জিলাপির প্যাচটিকে
সুযোগ পেলে খাবে নাকি ছিডাকসিন ও ল্যাকটামিল,
নেশার ঘোরে কিনবে তখন কেরুর মতো একটা মিল।
অর্থ কড়ি দেয় বাড়িয়ে গাওযাবান ও ডেকাসনে
তাই খেয়ে সে ভোট করবে চুয়াডাঙ্গা-১ আসনে
বীর পালোয়ান না হয়ে ছাই এমপি হবে দেশেতে
মঞ্চে উঠে ভাষণ দেবে নাম ছড়াবে বেশে এতে।
এসব নিয়ে ভেবে ভেবে দেখা গেল শেষে সে
রাগের কথাও মধ্যিমাঝে বলে বেজায় হেসে সে
মা-বাবারা তাকে নিয়ে পড়লো ভীষণ ভাবনায়
তাই সে এখন ভর্তি আছে পাগলা গারদ পাবনায়।
০৯.১১.১৯৯৬ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন