শোন দস্যি তুই,
তোর কারণে নদীতে নেই
কাতলা ইলিশ রুই-
মাঠ ঠনঠন বৃষ্টি উধাও
শুকনো পড়ে ভূঁই।
মুখোশধারী লোক,
তোর কারণে জলোচ্ছ্বাস ও
বান বন্যার শোক-
লোকের পেটে খিদে তুমি
হচ্ছো চুষে জোঁক।
হারামজাদা খুনি,
বন্ধা রাজা লম্পট তুই
সব জাগাতেই শুনি-
নিজের কথা নিজেই বলিস
মস্ত জ্ঞানী-গুণী।
ঠাণ্ডা করে মন
নষ্ট পুরুষ শোন
বনের রাজা থেকে থেকে
পুড়লো সারা বন-
তোর ওপরে তাই ক্ষেপেছে
দেশের জনগণ।
১৯৮৯ খ্রি. চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন