বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

বরুণের স্বপ্ন

বরুণ কুমার স্বপ্ন দেখে
বন বিড়ালের ধাক্কাতে,
চলে গেছে জার্মানিতে
রাম ছাগলের ধাক্কাতে।

রাম ছাগলের দাড়ি দেখে
উঁচু দালান বাড়ি দেখে
কাঁপে তার অন্তর,
ঠ্যাং কাঁপে আর মুখ নড়বড়
পড়তে থাকে মন্তর।

আরশোলা টিকটিকি দেখে
পালায় ছুটে বরুণ,
রাম ছাগলে বললো রেগে
আপনি ব্যাটা সরুন।

ভীষণ বেগে ছুটতে গিয়ে
পড়লো খাটের নিচে,
স্বপ্নে এসব দেখলো বরুণ
ভ্রমণ হলো মিছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন