বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

আমাদের ঘর

ইঁদুরের খটখট
মশা গায় গান,
তেলাপোকা হয়ে ওঠে
ইমরান খান।

ছারপোকা কামড়ায়
দেহে কুটকুট,
একদিকে টিকটিকি
দেয় জোরে ছুট।

মাকড়োসা বাসা বোনে
চারদিকে জাল,
মাটিটুকু আমাদের
তার পুরো চাল।

পিঁপড়ের চলাফেরা
রাতদিন ভর,
তবু খুব ভালো লাগে
আমাদের ঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন