বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

সবচে দামি

একাত্তরে স্বামীহারা
মার গোলাপি মুখ,
ভাত কাপড়ের বড্ড অভাব
হারিয়ে গেছে সুখ।

লোভ দেখিয়ে ডাকলো সেদিন
গ্রামের মাতুব্বর,
খেতে দেবো পরতে দেবো
দেবো থাকার ঘর।

সুখের আশায় জনমদুখী
যেই বাড়ালো পা,
হারিয়ে গেল মা জননীর
সবচে দামি যা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন