অট্টালিকায় আপনি থাকেন
হাসান ভাই
গাছতলাতে মানুষ মরে
বাঁচান ভাই
গরিব তুলে নাচান ভাই
এর বদলে সত্যি পাবেন
যা চান ভাই।
নির্বাচনে ভোট পাবেন
মিটিং মিছিল জোট পাবেন
আর কিছু নেই দেয়ার মতো
আপনি যতোই শাসান ভাই
হাসান ভাই।
(২)
ভোটের আগে বললো এসে
দেশ দরদী হাসান ভাই
আমি এবার জিতলে বাপু
আর হবো না পাষাণ ভাই
আমজনতার একই বুলি
মিষ্টি কথায় আর কি ভুলি
আপনাকে আর ভোট দেবো না
আপনি শুধু ফাঁসান ভাই।
-:০:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন