বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

শ্রেষ্ঠ জীবের নামে


আমরা আছি কষ্ট করে
সুখের ধরাধামে,
মনিব যা কয় তাইতো করি
চলি ডানে-বামে।

মনের কথা মনেই থাকে
যায় না রঙিন খামে,
সোহেব বাড়ি না হয় মাঠে
নিত্য কাটাই কামে।

ঝাঁজালো রোদ ঠিকরে পড়ে
কালো দেহের চামে,
কামলা বেচি কেজি দুয়েক
গমের আটার দামে।

কাজের মাঝে পা ভিজে যায়
নোনতা মাথার ঘামে,
আমরা কেবল বেঁচে আছি
শ্রেষ্ঠ জীবের নামে।
__:০:__

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন