খরশালা দাড়িকানা
চ্যাং পুটি মাছে,
বর্ষার পানি এলে
লেজ তুলে নাচে।
শিং কই ভ্যাদা রুই
করে কতো খেলা,
ভেসে চলে পিলপিল
পাবদা ও চেলা।
কাতলা ও বোয়ালেরা
লেজ নেড়ে ভাসে,
মাগুরের পোনাগুলো
ফুর্তিতে হাসে।
আরো কতো মাছ যায়
উজানের দেশে,
বর্ষার পানি এলে
চলে ভেসে ভেসে।
___ :০:___
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন