দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২২৮
০৮ ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
২৫ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-শনিবার।
খবর:(উত্তরা গাড়িতে ডাকাতি)
রোজ গাড়িতে ডাকাতি হয়
আমরা থাকি হা করে,
সাহেবরা সব পাঁচ তলাতে
বসে খাবেন চা করে।
এ কান দিয়ে খবর শুনে
ও কান দিয়ে ছেড়ে দেন,
দোহাই লাগে ডাকাতগুলো
এদেশ থেকে তেড়ে দেন।
উত্তরা পরিবহনে ডাকাতি হয়। ডাকাতির এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন