সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

টিপ্পনী- ০৯ ফেব্রুয়ারি ১৯৯২

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২২৯
০৯ ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
২৬ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ 
চুয়াডাঙ্গা-রোববার।

খবর:(হায়রে ভোট)

ভোটের জন্যে মারামারি
মানুষ মরে লাশ হয়,
প্রার্থীগণের কালো টাকা
নগদ নগদ ফাঁস হয়।

ভোটের পরে ফেল মারে কেউ
কারো মাথায় হাত হয়,
চোখে আসে আঁধার নেমে
দিন দুপুরেই রাত হয়।

হায়রে দেশের ভোট;
আরব দেশের খেজুর চুরি
গম মেরে গায় কোট।
            ইউপি নির্বাচনে হেরে গিয়ে অনেকেরই মাথায় হাত পড়েছে। এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন