সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

টিপ্পনী- ১৩ ফেব্রুয়ারি ১৯৯২


দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২৩৩
১৩ ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
৩০ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ 
চুয়াডাঙ্গা-বৃহস্পতিবার।

খবর:(জীবননগরে ভ্রাম্যমাণ ভারতীয় ফলের আড়ত)

নতুন নতুন কায়দা করে
চলছে ফলের আড়ত,
বাংলাদেশের বাজার যেন
দিব্যি নতুন ভারত।

কোন বেটারা এসব করে
কোন বেটারা তাকায়,
স্বদেশ কেন বিদেশ হলো
জানি ঘুষের টাকায়।

ঘুষ যদি হয় হারাম;
কেমন করে ওই বেটাদের
ঘুম দিয়ে হয় আরাম?

            চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় প্রকাশ্যে বসছে ভারতীয় ফলের ভ্রাম্যমাণ আড়ত। কেউ যেন দেখার নেই। এ বিষয়ে একটি রিপোর্ট দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন