সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

টিপ্পনী- ১৪ ফেব্রুয়ারি ১৯৯২

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২৩৪
১৪ ফেব্রুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
০১ ফাল্গুন ১৩৯৮ বঙ্গাব্দ 
চুয়াডাঙ্গা-শুক্রবার।

খবর:(চোরাচালানীদের দখলে জয়রামপুর রেলস্টেশন)

লবণ চিনি যায় প্রতিদিন
নকশিকাঁথা ট্রেনে,
এসব কিছু থাকে না ছাই
কোনো নেতার ব্রেনে।

বস্তা প্রতি পয়সা তোলেন
স্টেশনের বাবু,
উনিই নাকি পেতে আছেন
চাঁন্দা তোলার তাঁবু।

সবাই রুখে দাঁড়াও
ওই বাবুকে তাড়াও।
           
            চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন চোরাকারবারীদের দখলে চলে গেছে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার চোরাচালানী অবৈধ মালামাল নিয়ে ট্রেনে ওঠে। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন