দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২১৬
২৭ জানুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
১৩ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-সোমবার।
খবর:(চোরাচালান অব্যাহত রয়েছে)
আমার কথা সহজ সরু
আসছে আবার মহিষ-গরু
ভারত থেকে রোজ;
জোয়ানরা সব খাচ্ছে টাকা
পাবলিকে পায় খোঁজ।
ডুগডুগি হাট যাচ্ছে ভরে
চোরাই পথের গরুতে,
বাংলাদেশের পরিণতি
যাবে শেষে মরুতে?
চুয়াডাঙ্গায় ভারত থেকে প্রচুর গরু-মোষ আসছে চোরাই পথে। বিশেষ করে দামুড়হুদার ডুগডুগি পশুহাট ভারতীয় গরু-মোষে ভরে যাচ্ছে। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন