দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২১৫
২৬ জানুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
১২ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-রোববার।
খবর:(মাল ভর্তির কারণে বাস খাদে)
বাসের ছাদে ঠাসাঠাসি
ট্রাফিক বাবু টাকা চায়,
তার জন্যে পকেট ভরে
মালপানি খুব রাখা চাই।
টাকার জন্য হর দিনমান
হন তিনি বেশ হন্যে,
দুর্ঘটনা ঘটে কেন
সবই ওদের জন্যে।
চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসে পানের ঝুড়ি লোড করা হয়। ট্রাফিক পুলিশ পান ব্যবসায়ী ও বাস কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলে। অনেকটা প্রকাশ্যেই এ ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে একটি বাস খাদে পড়ে। এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন