দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২১৪
২৫ জানুয়ারি ১৯৯২ খ্রিস্টাব্দ
১১ মাঘ ১৩৯৮ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-শনিবার।
খবর:(ঘরের ভেতর চোরের বাস)
চুয়াডাঙ্গা থানা গেছে
জুয়া খেলার রাজ্যে,
পুলিশ বাবু বসে বসে
তাসের ফোটা ভাজছে।
বলতে গেলেই আসামি হই
হোক না যতই সত্যি,
চোর বাড়ছে দিনে দিনে
কমছে না এক রত্তি।
ঘরের ভেতর চোরের বাস,
হায়রে এ কী সর্বনাশ!
চুয়াডাঙ্গা সদর থানা অভ্যন্তরে জুয়া খেলার আড্ডা বসে। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন