ব্যাঙের ছাতার নিচে থাকে
কোলো ব্যাঙের পোলা,
দিন কেটে যায় আরামে তার
শরীর ফোলা ফোলা।
হ্যাংলা ব্যাঙের দুঃখ মেলা
ডোবায় থাকে ভেসে,
ঢোঁড়া সাপের পেটে বুঝি
ঢুকতে হবে শেষে।
এই নিয়ে দুই ব্যাঙে সেদিন
যুদ্ধ হলো বেশ,
হায়রে কপাল ভেঙেচুরে
ব্যাঙের ছাতা শেষ।
২৬.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন