সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

রাজিব আহমেদ

নতুন কুটুম জন্ম নিলেন পিতা-মাতার ঘরে
পঁচাত্তরের শীত কাঁপানো ৬-ই ডিসেম্বরে
শৈশবে তার পড়াশোনা অ আ ক খ এ বি
বাবা এসএম ইস্রাফিল ও মা নাছিমা বেবী।

রঙিন রাঙা স্বপ্ন হাসে কচি মনের দোরে
সাংস্কৃতিক অঙ্গনে যোগ দেন তিনি কৈশোরে
কবিতা পাঠ বক্তৃতাতেও ছিল না তাঁর ভীতি
ছেলেবেলায় যোগ্যগাথা পান মেলা স্বীকৃতি।

হাইস্কুলের ছাত্র তখন সাল ঊননব্বই
বয়স্কাউট জাম্বুরিতে গেলেন কলম্বোয়
তিনি বলেন ৯০ সাল ক্লাশ টেনে পড়ি
শখের বশে লেখালেখির তখন হাতেখড়ি।

এরই বছর চারেক পরে পূরণ হলো শখ
ভোরের কাগজ করে তাকে বেস্ট প্রতিবেদক
পরে তিনি ব্রত হলেন নিজের জেলার টানে
আঞ্চলিক ও যুদ্ধের ইতিহাস অনুসন্ধানে।

চুয়াডাঙ্গার স্থাননাম লেখেন সূত্র ধরে
বাংলা একাডেমী এটা প্রথম প্রকাশ করে
অল্প দিনেই লেখালেখির গড়েন শক্ত ভিত
স্থাননাম লেখায় তিনি দেশের পথিকৃৎ।

এ ধরনের বই এ দেশে এটিই প্রথম তাই-
তার ভুক্তি ঠাঁই পেয়েছে বাংলা পিডিয়ায়
২ সালে তার এমবিএ পাস ৩ সালে যান ট্যুরে
সম্মেলনে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে।

সুনাম নিয়ে কাজ করেছেন দেশেই বারে বারে
ইউনিলিভার বাংলালিংক ও রেকিট বেনকিজারে
যা-ই করেন একাগ্রতায় মনন মেধা ঢেলে
বর্তমানে কর্মরত কোম্পানি একটেলে।

প্রকাশিত বই হবে তাঁর সব মিলে দুই কুড়ি
বউ নাফিসা নিপু এখন তাঁর জীবনের জুড়ি
শত কাজেও পড়ে না তাঁর লেখালেখির ছেদ;
চুয়াডাঙ্গার কৃতী লেখক রাজিব আহমেদ।
১০.১১.২০০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
[চুয়াডাঙ্গার বিশিষ্ট ইতিহাস গবেষক তরুণ লেখক স্নেহভাজন রাজিব আহমেদের সংক্ষিপ্ত পরিচিতি ছড়ায় ছড়ায় লেখা হয়। এটি  লেখক পরিচিতি হিসেবে তার অন্য রকম ভ্রমণ কাহিনী হাতের মুঠোয় মেঘের ভেলা গ্রন্থে ছাপা হয়। বইটি ২০১০ খ্রিস্টাব্দে আনন্দধারা প্রকাশনী প্রকাশ করে]  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন