আমার বাবার মাঠে মাঠে
কত ফসল ফলে,
তা দিয়ে দেশ জনগণের
খাদ্য সেবা চলে।
হরেক রকম ফল ফুলুরি
বাবার বাগান গাছে,
তা খেয়ে এই বাংলাদেশের
অনেক মানুষ বাঁচে।
রঙ বেরঙের সবজি ফলায়
বাবা নিজের হাতে,
সারা বছর নানাজনের
তরকারি হয় তাতে।
বাবার পুকুর মাছে ভরা
তাতেও চলে সেবা,
চাষীর মত বাংলাদেশে
এমন বড় কে বা।
কারোর কাছে হাত পাতে না
চায় না বাবা ধার,
চাষী বলেই আমার বাবা
আমার অহঙ্কার।
১৭.০৬.২০১২ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন