সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

বিজয় এনেছি

বিজয় এনেছি পাক সেনাদের
বাংলা ভূগোলে পটিয়ে,
হাটে হাড়ি ভেঙে আলবদরের
জেরো মাথা সব চটিয়ে।

বিজয় এনেছি নয়টি মাসেই
বিপ্লব সে কী ঘটিয়ে,
নাংলা পাচন আর বাখারির
ঘায়ে হানাদার হটিয়ে।
১৫.১২.২০১০, মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন