সকালে যথারীতি স্কুলে যাই। বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার প্রস্তুতিসভা হবে প্রধান শিক্ষকদের নিয়ে। সেখানে পরীক্ষা পরিচালনা কমিটিও গঠিত হবে। মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার পাত্র মোবাইলফোনে আলমডাঙ্গার মিটিঙে যাওয়ার তাগিদ দিলেন। মোটরসাইকেল নিয়ে ছুটলাম। মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক আতিয়ার রহমানও মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে রওনা দিলেন। বেলা ১২টায় মিটিং শুরু হলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশীদের সভাপতিত্বে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার সার্বিক বিষয় উপস্থাপন করেন। মিটিং শেষে বিশেষ প্রয়োজনে আলমডাঙ্গা পৌর এলাকার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে গেলাম। প্রধান শিক্ষকের সাথে বসে আড্ডা দিলাম কিছুক্ষণ। ওই দিন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান ছিলো। আমাকে সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে হলো প্রধান শিক্ষক সিদ্দিক আলীর অনুরোধে। সেখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী নিজেও উপস্থিত ছিলেন। বেলা ২টায় আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে বিশ্রামে গেলাম। সন্ধ্যায় মাথাভাঙ্গা দফতরে পৌঁছুলাম। রাত ১১টার দিকে শ্রদ্ধেয় সম্পাদক সরদার আল আমিন ঢাকায় গেলেন। ফলে পত্রিকার পুরো দায়দায়িত্ব আমার ঘাড়ে পড়লো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন