বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত বইপাঠ প্রতিযোগিতার পরীক্ষা আজ স্কুলে। ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেবে। গতকালই পরীক্ষার প্রশ্নপত্র আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরবরাহ করা হয়েছে। পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের আঙিনায় পায়চারি করছিলাম। এ সময় আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু এলেন আমার কাছে। অনেক ক্ষোভের কথা জানালেন তিনি। তার সাথে আরেক সাংবাদিকও ছিলেন। আমরা তিনজন বসে আলাপ আলোচনা করলাম। তাদের অভিযোগ সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম ও আনোয়ারুল ইসলাম সাগর অবৈধভাবে আলমডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন করেছেন। তারা প্রমাণ হিসেবে প্রয়োজনীয় খাতাপত্র দেখালেন। বিষয়টি মাথাভাঙ্গা পত্রিকায় লেখার জন্য তারা অনুরোধ করেন। সম্মানিত দু সাংবাদিক বিদায় নিলে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বইপাঠ প্রতিযোগিতার পরীক্ষা শুরু হলো। বেলা ১১টা থেকে শুরু হয়ে চললো ১২টা পর্যন্ত। আমি আমার গ্রামের ভেতরে গেলাম। কয়েকটি বাড়িতে অভিভাবকের সাথে আলোচনা করি। এরপর চুয়াডাঙ্গায় ফিরি। চুয়াডাঙ্গায় কিছু কাজ থাকলেও তা না সেরেই বাসায় ঢুকে পড়লাম। মধ্যাহ্নভোজের পর বিশ্রামে চলে গেলাম। সন্ধ্যার আগেভাগেই জেগে উঠে কিছু কাজ সারলাম। পরে মাথাভাঙ্গা অফিসে গিয়ে কাজ শুরু করি। কাজ শেষ হতে রাত ৩টা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন