দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ২য় # সংখ্যা-০২১
০৪ জুলাই ১৯৯২ খ্রি.
চুয়াডাঙ্গা-শনিবার।
খবর:(ছিনতাইকারীর কবলে সাংবাদিক ইবারত আলী)
ধিকরে শত ধিক,
নির্যাতনের শিকার এখন
হচ্ছে সাংবাদিক!
নির্বিঘ্নে নচ্ছারেরা
করছে পথে ছিনতাই,
ওই সড়কে পথচারী
তাই চলে না চিন্তায়।
জানো ওরা কারা,
নেশা করে যারা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের গাইদঘাটের বাসিন্দা ইবারত আলী। তিনি একজন নির্ভীক সাংবাদিক। সাংবাদিকতায় তিনি ছাড় দিতে জানেন না। ওনার কাছে কোনো আত্মীয় স্বজন নেই। সত্যি কথা লেখাই ওনার জুড়ি নেই। তিনি দৈনিক মাথাভাঙ্গার গাইদঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা থেকে নিজের বাড়ি গাইদঘাটে ফিরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হন। এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন