রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

১১ ফেব্রুয়ারি ২০১২

৩ দিন বয়সে সৈয়দ আলীর ছেলের ছবি ঝিনাইদহ থেকে আজ দুপুরে মোবাইল ক্যামেরায় তুলি আমি
১১ ফেব্রুয়ারি ২০১২
২৯ মাঘ ১৪১৮ 
১৮ রবিউল আউয়াল ১৪৩৩
রোজ : শনিবার  
 ছোট ভাই সৈয়দ আলীর সদ্যজাত পুত্র সন্তান দেখতে যাবো ঝিনাইদহে। গত পরশু বৃহস্পতিবারে ওই পুত্র সন্তানের জন্ম হয়েছে। ওকে দেখার জন্য আমরা উতালা ছিলাম। সকালে সহধর্মিণী ফরিদার সাথে ঝিনাইদহে যাওয়ার জন্য তৈরি হলাম। বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে রওনা দিলাম। সোয়া ১২টার দিকে আমরা ঝিনাইদহ সদর হাসপাতালের ৪ নম্বর কেবিনে পৌঁছুলাম। আমাদের সন্তানকে কোলে নিলাম। আহারে একদিন আমি এরকম ছোট ছিলাম। সেদিনের সে কথা কারোরই মনে থাকার কথা নয়। আজকের কথা যেমন মনে থাকবে না আমাদের এই সন্তানের। তবু তার জন্য দোয়া ও শুভ কামনা। ওর কচি মুখের কয়েকটি ছবি নিলাম মোবাইল ক্যামেরায়। তুলতুলে শরীর ওর। পিটপিট করে তাকাচ্ছিল। ইশ! কী মিষ্টি মিষ্টি চাহনি। খুব ভালো লাগছিল। ওখানে সৈয়দের শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকা সুমি ছিল। ওদের সাথে কিছুক্ষণ কাটালাম। শুনলাম আমার মা ও আব্বা গতকাল ছেলে দেখতে ঝিনাইদহে এসেছিলেন। বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিলাম। বেলা ৩টার আগেভাগেই চুয়াডাঙ্গা বাসায় পৌঁছুলাম। খাওয়া দাওয়া সেরে বিশ্রামে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে জেগে দৈনিক মাথাভাঙ্গা অফিসে হাজির হলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন