মেয়ে আফসানা সোজির আজ প্রাইভেট ছুটি। ফরিদারও দিনের বেলায় ছুটি। তাই ওরা আমার শ্বশুরকে দেখতে বাঘাডাঙ্গায় যাচ্ছে। আমাকেও যেতে বলেছিল; কিন্তু কাজ করবো ভেবে গেলাম না। সকালে ঘুম থেকে জেগেই লেখালেখি শুরু করে দিলাম। ওরা সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার বাঘাডাঙ্গায়। আমি লেখালেখি করতে বসি। একটানা বেলা ৩টা পর্যন্ত বসে। কখন কোন ফাঁকে যে এতো সময় চলে গেল টেরই পাইনি। এরপর উঠে গোসল সেরে খাওয়া দাওয়া করলাম। তারপর বিশ্রামে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে জেগে দেখলাম মেয়ে-ছেলে ও স্ত্রী ফরিদা বাঘাডাঙ্গা থেকে বাসায় ফিরেছে। ওদের সাথে ভালোমন্দ ভাব বিনিময় করলাম। আগামীকাল শনিবার দৈনিক মাথাভাঙ্গায় সাহিত্য সাময়িকী খেয়া প্রকাশিত হবে। এ জন্য একটু আগেভাগেই অফিসে যাই। খেয়ার পাতাটা সম্পন্ন হলে স্বস্তি পাই। মাথাভাঙ্গার অন্যান্য কাজ শেষ করতে রাত ৩টা বেজে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন