![]() |
অতিথির আসনে সালাউদ্দীন কাজল, শাপলা রহমান, শাহ আলম সনি ও আমি |
আমাদের গ্রামের মেয়ে এবং আমার স্কুলের প্রাক্তন ছাত্রী রেবেকা সুলতানা নাসিং-এ ভর্তির সুযোগ পেয়েছে। আজ স্বাস্থ্য পরীক্ষার পর ওর চূড়ান্ত ভর্তি। সকালে আমার মোবাইলফোন বন্ধ থাকার কারণে ফরিদার কাছে ফোন করেছিল চুয়াডাঙ্গা এনটিসিতে যাওয়ার জন্য। ফরিদাকে সাথে নিয়ে সকাল ১০টায় এনটিসিতে গেলাম। রেবেকাকে ভর্তির ব্যাপারে প্রয়োজনীয় কাজ সেরে একটি কর্মশালায় যোগ দিলাম। সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে অন্যের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে বিশেষ যত্মবান হওয়ার আহ্বান জানিয়ে দিনব্যাপি সংবাদিকদের প্রশিক্ষণ দেয় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার মশিউর রহমান। এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ২০ জন সাংবাদিক নিয়ে বিএমএসএফ’র চুয়াডাঙ্গা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মিডিয়া সমাজের অগ্রণী ভূমিকা পালন করে। সংবাদ পরিবেশনের মাধ্যমেও অনেকের মানবাধিকার খর্ব হয়। মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ অবশ্যই সাংবাদিকদের জন্য প্রয়োজন। বিশেষ অতিথি আমি ও বিশিষ্ট আইনজীবী বেলাল হোসেন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএমএসএফ’র নির্বাহী পরিচালক খাইরুজ্জামান কামাল। স্বাগত বক্তব্য রাখেন- বিএমএসএফ’র যশোর সমন্বয়কারী শাপলা রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএসএফ’র সমন্বয়কারী আলমগীর কবির। কর্মশলায় নারী ও শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি বলেন দৈনিক মাথাভাঙ্গার মতো আঞ্চলিক জনপ্রিয় পত্রিকার ২০জন সাংবাদিককে সাথে নিয়ে মানবাধিকার বিষয়ে আলোচনা করতে পেরে আমরা খুশি।
![]() |
| ৯ ফেব্রুয়ারি জন্মের পরপরই সুমির মোবাইলে তোলা ছবি, ১১ ফেব্রুয়ারি আমি সংগ্রহ করি |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন