শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

২৭ জানুয়ারি ২০১২

            শুক্রবার সরকারি ছুটির দিন। ভেবেছিলাম আজ বাইরে যাব না। কিন্তু যেতে হলো। মা এবং আমার মেয়েকে বেড়াতে নিয়ে যাবে ছোটভাই সৈয়দ আলী তার মহেশপুর উপজেলার বাসাবাড়িতে। এ জন্য কিছু কেনাকাটার জন্য বাজারে গেলাম সকাল ৯টার দিকে। বাসায় ফিরে আসতেই হেলাল ভাই মোবাইলে তাগিদ দিলেন ছয়ঘরিয়ার খানায় যেতে। ইচ্ছের বিরুদ্ধেই যেতে হলো ছয়ঘরিয়া গ্রামে। বেলা দেড়টার দিকে সাংবাদিক আনজাম খালেককে ডেকে নিয়ে মোটরসাইকেলযোগে গেলাম ছয়ঘরিয়া গ্রামে খানা খেতে। সেখানে গিয়ে আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিনের সাথে দেখা হলো। তার সাথে একান্তে কিছু কথা হলো। কথা হলো বিদ্যালয়ের এমপিওভুক্তি নিয়ে। খানা কেয়ে আমরা বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিলাম। বড় খানা। প্রায় ১শ মণ মাংস রান্না হয়েছে মেলায়। হাজার হাজার লোকের খাওয়ার আয়োজন। সামাল দেয়াই কঠিন। আমরা ডিঙ্গেদহ বাজারে এসে একটি মিষ্টির দোকানে মিষ্টি খেলাম। তারপর চুয়াডাঙ্গায় পৌঁছুলাম। বাসায় ফিরে বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাথাভাঙ্গা অফিসে এলাম। রাত ৯টার দিকে জানতে পারলাম সম্পাদক সরদার আল আমিন ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফিরেছেন। সাড়ে ৯টার দিকে তিনি অফিসে এসে জানিয়ে গেলেন খুবই ক্লান্ত ফলে আজ অফিস করতে পারছেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন