স্কুল জীবনের বন্ধু সাজ্জাদকে সকালে ফোনে ডাকলাম। ওর মেয়ে শারমিন আর আমার মেয়ে আফসানা সোজি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ওরা দুজনই এবার চুয়াডাঙ্গা পলাশপাড়ার রেজাউল স্যার পরিচালিত ক্যাডেট কোচিঙে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ওদের কোচিং ক্লাস শুরু হবে। বিধায় শুক্র ও শনিবার ভর্তির জন্য বলা হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে সাজ্জাদ বাসায় এলো। আমরা গিয়ে ওদেরকে ভর্তি করে দিয়ে এলাম। ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে দাওয়াত পেয়েছিলাম। কিন্তু কবি ময়নুল হাসানের বাসায় সপরিবারে দাওয়াত থাকায় ঘোলদাড়ি হাইস্কুলে যাওয়া সম্ভব হলো না। সরস্বতী পূজা উপলক্ষে আজ স্কুল ছুটি। তাই দুপুর সাড়ে ১২টার দিকে শুয়ে একটু বিশ্রাম নিলাম। ফরিদা ১টার দিকে কর্মস্থল হাসপাতাল থেকে ফিরে এলো। আমরা বেলা ২টার দিকে কবি ময়নুল হাসানের বাসায় গেলাম দাওয়াত খেতে। সেখান থেকে বিকেলে ফিরে বাসায় বিশ্রাম। সন্ধ্যার পর মাথাভাঙ্গা অফিসে বেরুলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন