আগামীকাল সোমবার আমার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বেশ প্রস্তুতিও নেয়া হয়েছে। সকালে স্কুলে গিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানের সার্বিক বিষয়ে আলোচনা হলো। হেলাল ভাইকে সাথে নিয়ে মুন্সিগঞ্জে গেলাম জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমের কাছে। বিদায় ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তার সৌজন্যে প্রতি বছর উদ্দীপনা পুরস্কার দেয়া হয়। এ কারণেও ওনার সাথে আলাপ আলোচনা হলো। বিদায় ও বরণ অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য চুয়াডাঙ্গা হাসনাত পেপারে গেলাম। সেখানে কেনাকাটা সারতে বেলা সাড়ে ৩টা বেজে গেল। বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে নিলাম। সন্ধ্যায় মাথাভাঙ্গা অফিসে গিয়ে শুরু করি লেখালেখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন