শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

৩০ জানুয়ারি ২০১২

সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের এসএসসি বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান শিক্ষক আমি আহাদ আলী মোল্লা
            এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বেলা ১২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। নাস্তা কেনার জন্য হেলাল ভাইয়ের সাথে নীলমণিগঞ্জ হাটে গেলাম। পরে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান মোবাইলে খোঁজ নিলেন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে। বললাম সাড়ে ১১টায় গিয়ে আপনাকে নিয়ে আসবো। যথারীতি গেলাম। উনি তখন মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ারে বসে ছিলেন। আমি যাওয়ার সাথে সাথে উনি চলে এলেন। বেলা পৌনে ১২টার দিকে খোঁজ নিয়ে জানতে পারলাম আমার স্কুলের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ভোলা নাথ দে অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছেন। বেলা ১২টার দিকে জেলা প্রশাসক স্কুলে পৌঁছুলে অনুষ্ঠান শুরু হলো। বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মজিবুর রহমান লাড্ডুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলো। বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান, শিক্ষানুরাগী মো. বাবুল হোসেন ও আমি নিজে উপস্থিত ছিলাম। প্রথমেই স্বাগত বক্তব্য রাখি। বিকেলে বাসায় ফিরলাম। ফরিদা জানালো সে বাবার বাড়িতে যাবে। ছেলে আফরোজ গালিবকে সাথে নিয়ে সে বাবার বাড়ি দামুড়হুদার বাঘাডাঙ্গায় গেল। বাসায় আমি একা। বাসায় তালা মেরে মাথাভাঙ্গা অফিসে গেলাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন