শনিবার, ১৭ মার্চ, ২০১২

ম্যাডাম

এক ম্যাডামের নোংরা মাথায় উঁকুন হাঁটে কিলবিল
অকারণে অন্যজনের দু হাত করে বিলবিল
সুজুল ঘোরে ডেঙুর ঘোরে ঘোরে হাজার নিক
উঁকুন উঁকুন খালি উঁকুন মাথার চতুর্দিক।

এই উঁকুনের খিজালতে মগজ ফোটে টগবগ
তাই সহজে চেতে গিয়ে ম্যাডাম করেন বকবক
বকবকানি শুনে শুনে আরেক ম্যাডাম গরম;
দুই ম্যাডামই ঝগড়াটে খুব কারোরই নেই শরম।
১৭.৩.২০১২ খ্রি. 
দৈনিক মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন