শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

২৫ ফেব্রুয়ারি ২০১২

২৫ ফেব্রুয়ারি ২০১২
১৩ ফাল্গুন ১৪১৮
০২ রবিউস সানি ১৪৩৩
রোজ : শনিবার।
            ঢাকা থেকে আসার পর বাইরে যেতে ভালো লাগছে না। বসে বসে লেখালেখি করছি। প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে। মায়ের সাথে বেশ কদিন দেখা করতে যাইনি। মনটা চায় তাকে একবার দেখে আসি। জীবনের বেশির ভাগ সময়ই পার করে এসেছি। এখন যে সময়টা সামনে আছে তা কি সুস্থভাবে শেষ করতে পারবো তা নিয়ে ভাবি। সকালে ঘুম থেকে ওঠার পর পুরোনো খাতাপত্র নিয়ে বসলাম। কাজ করতে করতে কখন যে বেলা ৩টা বেজে গেছে তা টেরই পাইনি।
            সহধর্মিণী ফরিদা বারবার তাগিদ দিচ্ছে পুরোনো কাগজপত্রগুলো গোছগাছ করার। একটা কাজ শেষ করতে গিয়ে যেন আরেকটি হয়ে উঠছে না। চেষ্টা করি। তবে আগের মতো চোখে ভালো কাজ করে না। দীর্ঘক্ষণ লেখালেখি করলে চোখ দুটো যেন অন্ধকার হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে নিলাম। সন্ধ্যার পর আবারও লেখালেখি শুরু করি। নিজের ওয়েব সাইটে কিছু পোস্ট দিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন