শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

২৬ ফেব্রুয়ারি ২০১২

২৬ ফেব্রুয়ারি ২০১২
১৪ ফাল্গুন ১৪১৮
০৩ রবিউস সানি ১৪৩৩
রোজ : রোববার।
            মোবাইলফোন চালু রাখিনি দু দিন ধরে। এক বন্ধুর ওপর অভিমান করেই ফোনগুলো বন্ধ রাখি। বেলা যখন ১০টা তখন ফরিদার মোবাইলে আমার একটি ফোন এলো। পরে দেখলাম আমার সেই প্রিয় বন্ধু নিজেই ফোন দিয়েছে। আমার সাথে কথা হলো। অভিমানের কথা বললাম। বললো একটু সমস্যা হয়েছে। বাইরে আসতে বললো। বন্ধুর কথা মতো আমাকে বাইরে আসতে হলো। বারবার তাগিদ দেয়ার পর রিকশাযোগে সদর থানায় গেলাম। ওখানে বেশ কিছুদিন পরে বন্ধুর সাথে আমার দেখা হলো। বন্ধুর একটি সমস্যার কারণেই থানা পুলিশের সহযোগিতা নিতে গিয়েছিলাম। ওখানে আধাঘণ্টা সময় দেয়ার পর ফিরে এলাম বাসায়।
            লেখালেখি শুর করি আবার। পুরোনো খাতাপত্রগুলো আবার নতুন করে সাজাতে লাগলাম। বিকেলে লেখালেখি করি। ওয়েব সাইটে কিছু লেখালেখি পোস্ট দিলাম। সপ্তাখানেক পর আজ সন্ধ্যায় মাথাভাঙ্গা অফিসে গেলাম। অনেকদিন পর আবার শুরু হলো সংবাদ লেখার কাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন