২৭ ফেব্রুয়ারি ২০১২
১৫ ফাল্গুন ১৪১৮
০৪ রবিউস সানি ১৪৩৩
রোজ : সোমবার।
বই মেলা থেকে বেশ কিছু বই কিনেছিলাম। বইগুলো পড়তে শুরু করেছি। সব বইতো আর এক সাথে পড়া সম্ভব হয় না, তাই যেটা যখন ইচ্ছে পড়ছি। তাই বইগুলো এখনো শোকেচে আটকানো হয়নি। পড়ার ফাঁকে ফাঁকে সুযোগ পেলে লিখছি। ২০১১ খ্রিস্টাব্দের টিপ্পনী সংগ্রহের কাজ কিছু বাকি ছিল। সে কাজ করতে গিয়ে কাহিল হওয়ার দশা। খুবই পরিশ্রমের কাজ। যেমনি মাথা ঠাণ্ডা করে করতে হয় তেমনি চোখে আর পারে না। তবুও কাজটা যেহেতু শেষ করতে হবে তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সপ্তাখানেকের মধ্যেই বাকি কাজগুলো শেষ করতে পারবো বলে ভাবছি। সকাল থেকে বিকেল গড়িয়ে যায় এ কাজ করতে। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করি কাজ। সন্ধ্যার পর গেলাম মাথাভাঙ্গা অফিসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন