২৮ ফেব্রুয়ারি ২০১২
১৬ ফাল্গুন ১৪১৮
০৫ রবিউস সানি ১৪৩৩
রোজ : মঙ্গলবার।
আজও বাইরে যাইনি। কোনো কাজ না থাকলে আমার বাইরে যেতে ইচ্ছে হয় না। খুব নিরিবিলি থাকতে আমার খুব পছন্দ। কেন জানি চুপিচুপি থাকতে ভালো লাগে। বাইরে যাওয়া মানেই দিনটা শেষ হয়ে যাওয়া। বাসায় যেভাবে কাজটা শুরু করি, তা আর শেষমেশ সম্পন্ন করা যায় না। তাই বিশেষ কোনো কাজ না থাকলে আমি বাইরে বেরুতে চাইনে। ছুটির দিনেতো নয়ই।
সকাল থেকেই খাতাপত্রের কাজ নিয়ে বসি। প্রয়োজনীয় কাজে মোবাইলফোনটি ব্যবহার করছি। বাকি সময় ফোনটি বন্ধ রাখি। এভাবেই চলছে আমার কদিন। টিপ্পনী সংগ্রহের কাজ করতে করতে বেলা আড়াইটা বেজে যায়। পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে খানিক ঘুমিয়ে নিই। পরে রওনা দিই দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে। শুরু করি লেখালেখির কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন