২৯ ফেব্রুয়ারি ২০১২
১৭ ফাল্গুন ১৪১৮
০৬ রবিউস সানি ১৪৩৩
রোজ : বুধবার।
লিপইয়ার বছরের শেষ দিন আজ। ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ ৪ বছর পরপর আসে। তাই ২৯ ফেব্রুয়ারি যাদের জন্ম হয়, তাদের জন্মদিন পালন করতে হলে ৪ বছর নাকি প্রতীক্ষা করতে হয়। মজার একটি তারিখ। এসব ভাবছিলাম একা একাই।
লেখালেখির কাজ করছিলাম। পুরোনো খাতাগুলো নতুন করে সাজানোর চেষ্টা করছিলাম। এরই মাঝে কথা বললাম মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার পাত্রের সাথে। স্কুলের বিষয়ে তার সাথে কথা হলো। পরে খাতা-কলমের কাজে মনোযোগ দিলাম। কাজ শেষ করতে বিকেল গড়িয়ে গেল।
সন্ধ্যার পর গেলাম দৈনিক মাথাভাঙ্গা অফিসে। কাজ শেষ করতে রাত ৩টা বেজে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন