অনশন কর্মসূচিতে হাফশার্ট পরিহিত আমি আহাদ আলী মোল্লা
সকালে নাস্তাপানি সেরে বাইরে বেরুলাম। ওয়েব ফাউন্ডেশন কার্যালয়ে গেলাম। ওখানে শান্তি আপুর সাথে কিছু আলাপ সেরে গেলাম প্রেসক্লাব চুয়াডাঙ্গা কার্যালয়ে। ওখানে আজ অনশন ধর্মঘট পালন করবেন সাংবাদিকেরা। সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যাকাণ্ডের মূল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ অনশন কর্মসূচি পালিত হচ্ছে সারাদেশজুড়ে। সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৪টা পর্যন্ত একটানা এ কর্মসূচি চলবে। আমি বেলা ১১টার দিকে অনশনে যোগ দিলাম। এখানে আসার পরপরই শরীরটা খারাপ হয়ে গেল। প্রচণ্ড ঠাণ্ডায় হাঁচি হতে হতে আমি যেন কাহিল হয়ে পড়লাম। হোমিও চিকিৎসকের শরণাপন্ন হলাম। গেলাম চুয়াডাঙ্গা নিউ মার্কেট সংলগ্ন ডা. আব্দুল্লাহর হোমিও চেম্বারে। ওনার কাছ থেকে ওষুধ নিয়ে এসে সেবন করলাম। তারপরেও আমি সুস্থ হতে পারলাম। বেলা ৩টার দিকে বাসায় ফিরে গেলাম। খাওয়া দাওয়ার পর বিশ্রামে গেলাম। সন্ধ্যায় মাথাভাঙ্গা অফিসে কাজে যোগ দিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন