১১ মার্চ ২০১২
২৮ ফাল্গুন ১৪১৮
১৭ রবিউস সানি ১৪৩৩
রোজ : রোববার।
সকালে উঠেই স্কুলে যাওয়ার তাগিদ অনুভব করি। তাই সকালে কিছু লেখালেখির কাজ হাতে থাকলেও সময়ের অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। জটিল এক ছকে বাঁধা পড়ে গেছে জীবনটা। স্কুলে যাওয়ার পর পুরোনো সব ফাইল নতুন করে সাজানোর চেষ্টা করি। আমাকে সহযোগিতা করেন অফিস সহকারী বিচিত্র কুমার বিশ্বাস। ওনাকে সব ফাইলপত্র বুঝিয়ে দিই। কারণ ওনার দায়িত্বেই থাকে স্কুলের সব কাগজ। তাৎক্ষণিকভাবে কাগজপত্র চাইলে সহজে বের করা যায় না। এ কারণেই ফাইলগুলো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। স্কুলের কাজ সেরে বাসায় আসি। বিশ্রামের পর একটু ঘুমিয়ে নিই। তারপরে যাই মাথাভাঙ্গা অফিসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন