১০ মার্চ ২০১২
২৭ ফাল্গুন ১৪১৮
১৬ রবিউস সানি ১৪৩৩
রোজ : শনিবার।
অনেকদিন পরে আজ স্কুলে গেলাম। অনেক দিন হলো মায়ের সাথেও দেখা করিনি। স্কুল থেকে বেলা সাড়ে ১১টার দিকে বিদায় নিয়ে বাড়িতে গেলাম। মায়ের সাথে দেখা করে ফিরলাম চুয়াডাঙ্গার উদ্দেশে। মুন্সিগঞ্জ পশুহাট থেকে স্নেহভাজন সাংবাদিক অনিক সাইফুলের সাথে গেলাম ভুট্টার মাঠে। ওদের ক্ষেত থেকে কয়েকটি কাঁচা ভুট্টা ছিঁড়ে নিয়ে এলাম। এরপর চুয়াডাঙ্গায় ফিরে হেলাল ভাইয়ের সাথে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় গেলাম একটি বিয়ের অনুষ্ঠানে। ফার্মপাড়ার রাজ এন্টার প্রাইজের রাজের বিয়ে হয়েছে ঈশ্বরদীতে। গতকাল সে আকস্মিক বিয়ে করে নিয়ে এসেছে। আজ আমন্ত্রণ জানানো হয়েছে আত্মীয় স্বজনদের। আমরা নতুন বউ দেখে খাওয়া দাওয়া সেরে বেলা আড়াইটার দিকে বিদায় নিলাম। বাসায় বিশ্রাম নিয়ে সন্ধ্যায় মাথাভাঙ্গা দপ্তরে গিয়ে বসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন