সোমবার, ২৬ মার্চ, ২০১২

০৯ মার্চ ২০১২

০৯ মার্চ ২০১২

২৬ ফাল্গুন ১৪১৮

১৫ রবিউস সানি ১৪৩৩

রোজ : শুক্রবার।

জুগীরগোঁফা গ্রামের একটি পুকুরপাড়ে দাঁড়িয়ে আমি আহাদ আলী মোল্লা
            চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের বার্ষিক বনভোজন আজ। মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগীরগোঁফার বঙ্গ মৎস্য খামারে অনুষ্ঠিত হবে বনভোজন। আমি ওই পিকনিকে আমন্ত্রিত। আমার এক প্রিয় বন্ধুকে আমি কোনো সময় ভুলতে পারি না। সে সকালেই আমাকে তাগিদ দিয়েছে পিকনিকে যাওয়ার জন্য। আমার গোছালো জীবন বিনির্মাণের জন্য তার অবদান অনস্বীকার্য। সারাবেলা সারাক্ষণ চোখে চোখে রাখে সে। তার খোঁজখবর নেয়ার কারণেই আমি উৎফুল্ল থাকি। ভালো লাগে। জীবনটাকে উপভোগ করি মধুর আবেশে। কোনো কোনো সময় কষ্ট দিলেও তার কাছ থেকে ভালোবাসাই বেশি পাই আমি। তার জন্য জীবনটা আমার রঙিন হয়ে উঠেছে। আমি ধন্য। ধন্যবাদ বন্ধু।
            সকাল ১০টায় জেলা লেখক সংঘের সভাপতি ইকবাল আতাহার তাজের বাসভবনের কাছ থেকে পিকনিকের উদ্দেশে বাস ছেড়ে দিলো। আমিও ওই বাসের যাত্রী। ছুটলো বাস। আমরা বেলা পৌনে ১২টার দিকে পৌঁছুলাম সেখানে। আহারে মনপ্রাণ জুড়োনো বাতাস। উদার আকাশের নিচে সোনালী ফসলের সমারোহ। চারিদিকে পাখপাখালির মেলা। পুকুরে পুকুরে জোড়া লাগানো। পুকুরের দেশে যেন এসেছি আমরা। লেখক সংঘের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধুনালুপ্ত পাক্ষিক দিনবদলের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যালবার্ট বিশ্বাস।
সেখানে কবিতা পাঠের অনুষ্ঠানে চিরায়ত সাহিত্য কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করেন শিক্ষক আবুল কাশেম। স্বরচিত কবিতা, কৌতুক, গান ও একক অভিনয়ে অংশ নেন কবি ময়নুল হাসান, শাহ আলম সনি, বাবুলাল দোবে, মঞ্জুরুল হক, সিরাজ সামজী, নজরুল ইসলাম, শোয়েব দরবেশ, ইদ্রিস মণ্ডল, শেখ সেলিম, মো. আলাউদ্দীন, চিত্তরঞ্জন সাহা চিতু, মুরশিদ, কোরবান মণ্ডল, সামসাদ রানু, শরীফ সাথী, আব্দুল আলীম, আক্তারী নিতা, শামীমা আখতার, ফারুক হোসেন দিলু, ওমর আলী মাস্টার, হামিদুল ইসলাম আজম, অশোক কুমার দত্ত, আফাজ উদ্দীন, খান মোহাম্মদ মুনতাজ, ফজলুল হক মালিতা, শাহাবুদ্দীন, সোহানা আক্তার এ্যানী, বৃষ্টি, তিতলী, তাম্মী, বুলবুল খান, রাশিদা মমতাজ, এনামুল হক, কামরুজ্জামান, রতন কুমার শর্মা, হাসি খাতুন, মমতা আক্তার মালেকা, আসমা আক্তার সুইটি, জাকিয়া জান্নাত তুলি, ইনতাজুল হক, আমিনুল ইসলাম চৌধুরী, আব্দুর রহিম, এম.এ. কুদ্দুস, আফসিন, অনামিকা শিশির, আব্দুল কাদের, আজিজ হোসেন, মোমিন উদ্দিন, শিশির বাবলু, শেখ নজরুল ইসলাম, জাহিদ হাসান শোভন, সাইদুর রহমান, মেহেদী হাসান মিলন, হারুন-অর-রশিদ, আসিফ জাহান, পিন্টু রহমান, রোকন রেজা, আবু সাঈদ, আব্দুল মান্নাফ, এ্যামী রহমান, ফাতেমা সোহেল, সাম্মী ইকবাল, ইমন ইকবাল, রবিউল ইসলাম রবি, হোসেন মোশারফ, রাজু আনসারী ও আমি। মধ্যাহ্নভোজ বিরতির পর মোহনা হাসান প্রেমার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ সেলিম ও আবুল কাশেম মাস্টার। অনুষ্ঠানে গাংনীর সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও সাহাজুল ইসলাম সাজু্সহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তব্য রাখেন সংঘের সভাপতি ইকবাল আতাহার তাজসহ, শাহ আলম সনি, কোরবান মণ্ডল, ওমর আলী মাস্টার, আসিফ জাহান, বাবুলাল দোবে, মঞ্জুরুল হক, নুরুল ইসলাম, অ্যালবার্ট বিশ্বাস, আবুল কাশেম, নজরুল ইসলাম, আব্দুল আলীম ও আমি নিজে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন