সোমবার, ২৬ মার্চ, ২০১২

০৮ মার্চ ২০১২

০৮ মার্চ ২০১২

২৫ ফাল্গুন ১৪১৮

১৪ রবিউস সানি ১৪৩৩

রোজ : বৃহস্পতিবার।

            শরীরটা এখনো ভালো হলো না। সকাল থেকেই শুয়ে ছিলাম বিছানায়। সকাল ১০টার দিকে মনে হলো কিছু খাই। যদিও খাওয়ার ওপর এখনো রুচি হয়নি এখনো। ওষুধ খেতে হবে তাই কিছু খাওয়া দরকার। শরীর খারাপ হলেও মনে হচ্ছিলো একটু খিচুড়ি খাই। ফরিদাকে ইচ্ছের কথা বলায় ও খিচুড়ি রান্না করে রেখেছিল।
            জীবনের অনেক রঙ রূপ ফিকে হয়ে যাচ্ছে দিনে দিনে। এভাবেই একদিন জীবনের সব বসন্ত বিদায় নেবে। সাথে সাথে বিদায় নিতে হবে আমাকে। এসব ভাবনা থেকে কবিতা লেখা হয়। দুপুরের পর শরীরটা বেশ ভালো হয়ে উঠলো। বসলাম খাতা-কলম নিয়ে। বিকেলে বাইরে যেতে হলো কয়েক মিনিটের জন্য। সন্ধ্যায়ও বেশ সুস্থ মনে হচ্ছিল নিজেকে। তবে এক বন্ধুকে মোবাইলফোনে না পেয়ে বেশ টেনশন হচ্ছিল। তার টেনশন করতে গিয়ে টেনশনের একটি কবিতা লিখে ফেললাম। কবিতাটি এরকম টেনশনে গা ঘামছে আমার টেনশনে গা ঘামছে। যেহেতু আজ শরীরটা একটু ভালো তাই বিছানায় যেতে যেতে রাত সাড়ে ১১টা বেজে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন