০৭ মার্চ ২০১২
২৪ ফাল্গুন ১৪১৮
১৩ রবিউস সানি ১৪৩৩
রোজ : বুধবার।
গায়ে প্রচণ্ড জ্বর। সকালে খাড়া হয়ে উঠতে পারলাম না। চেষ্টা করলাম কিছু কাজ করার জন্য; হলো না। কোনো রকম বসতে পারছি না। খুবই দুর্বল লাগছে। বুঝলাম শরীর ভালো না থাকলে কিছুই ভালো না। সব ভালোর মূলে হলো শরীর। বাইরের সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে আছি। মোবাইলফোন বন্ধ। কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না। নিশ্চুপ বসে বসে কি সময় কাটে। সময় ঠিকই কেটে যায়; কিন্তু সময়টাকে পার করা খুবই কঠিন হয়ে যায়।
দুপুরে উঠে কিছু খাতা-কলমের কাজ করতে গেলাম। কিন্তু সে ধকল শরীরে কুলোয় না। ফলে আবারও শুয়ে পড়তে হলো। এমনিভাবেই কাটে আমার দিন। অসুস্থা মানুষকে পিছিয়ে দেয়। আমাকে পেছানো রোগে ধরেছে। তবে এ রোগের বিরুদ্ধে আমি লড়ে জয়ী হতে চাই। আশা করি আমি জিতবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন